,

বাঞ্ছারামপুরে কিশোরী ধর্ষণের মামলায় গ্রেফতার ৫

news-image
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ছয়জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- নূর মোহাম্মদ (১৯), মো. রুবেল (২৮), মো. পারভেজ (১৯), মো. হৃদয় (১৯) ও মো. শাওন (১৯)। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদের সঙ্গে ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিচয় ছিল।সেই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর নূর মোহাম্মদ কৌশলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কানাইনগর গ্রামের একটি কবরস্থানের পাশে সবজি ক্ষেতে ধর্ষণ করে।

এ সময় সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা নূর মোহাম্মদের বাকি বন্ধুরা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির করে। একপর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে চিৎকার শুনতে পান। এ সময় ধর্ষণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরীর মায়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে ওই কিশোরীর মা থানায় মামলা করেছেন। বাকি আসামিকে ধরতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর