,

সরফরাজের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ৮ উইকেটের বড় জয় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে পাকিস্তান। আজকের বড় জয়ের পরও কি স্বস্তিতে আছে পাকিস্তান দল? বোধ হয় না। কারণ ম্যাচের আগেই চার ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেছে তাদের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ। বারবার ক্ষমা চাওয়ার পরও সরফরাজের নিষেধাজ্ঞার খবরটাও এসেছে বেশ নাটকীয়ভাবে, যা নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজ টসের সময় সরফরাজ আহমেদ ছিলেন না। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে পাকিস্তান অধিনায়ক হিসেবে টস করেছেন শোয়েব মালিক। সরফরাজ কেন একাদশে নেই? এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বা আইসিসি তখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারপ্রাপ্ত অধিনায়ক মালিক ইঙ্গিতে জানিয়ে দিলেন সরফরাজের না থাকার কারণটি। আর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি জানিয়েছিলেন, ‘আমরা জেনেছি ও চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে।’

সরফরাজ একাদশে নেই, এই তথ্য জানার আধঘণ্টা পর অবশ্য আইসিসি বিবৃতি দেয়। সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডের পাশাপাশি পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেও খেলতে পারবেন না সরফরাজ। অথচ বর্ণবাদী আচরণ করে শাস্তির হাত থেকে বাঁচার জন্য সব চেষ্টাই করেছিলেন পাকিস্তান অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে ফিকোয়াওর উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করার পর ফিকোয়াও ও দক্ষিণ আফ্রিকার কাছে টুইটারে দুঃখ প্রকাশ করেন সরফরাজ। এরপর ফিকোয়াওর কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি দলের পক্ষ থেকে ক্ষমা করছেন বলেও জানিয়েছেন। এর পরও আইসিসির নিষেধাজ্ঞা জারি করায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কয়েক ঘণ্টা পেরোতেই জানিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘সরফরাজকে নিয়ে দেওয়া আইসিসির এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করছে পিসিবি। কারণ, পিসিবি আশা করেছিল, সরফরাজ আহমেদ ক্ষমা চাওয়ার পর বিষয়টা দুই খেলোয়াড় এবং দুই বোর্ডের মধ্যেই মীমাংসা হয়ে যাবে, যেটা ইতিমধ্যেই খেলোয়াড়েরা পারস্পরিক গ্রহণ করে নিয়েছে। এমনকি দুই বোর্ড এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলও বিষয়টা মেনে নিয়েছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর