মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের মাদক বিরোধী কার্যক্রম চলছেই

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মাদক ও যুবসমাজ একে অপরের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। একমাত্র মাদকই যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এই মাদকের বিরুদ্ধেই ‌‘যুদ্ধ ঘোষণা’ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার দেওড়া গ্রামের যুবসমাজ। মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এবার তারা আয়োজন করেছে ‘মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮’।

শুক্রবার (২৫ জানুয়ারি) ‘দেওড়া পশ্চিম পাড়া যুবসমাজ আয়োজিত’ উপজেলা ভিত্তিক উক্ত মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় দেওড়া মিতালী সমাজ সেবা সমিতি ও রানারআপ হয় সরাইল ফ্রেন্ডস ক্লাব।

শিক্ষানুরাগী আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিজয়ী ও রানারআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‌‘আমার চাকরি জীবনে অনেক জায়গায় দায়িত্বে ছিলাম কিন্তু সরাইলের দেওড়ার এত সুন্দর পরিবেশ ও চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে, যা আমি না আসলে বুঝতাম না’।

আয়োজক কমিটির প্রশংসা করে বলেন তিনি বলেন, ‘আমি তোমাদের সঙ্গে আছি এবং থাকবো। এছাড়া আমি মাদকসেবনকারীদের বলছি, তোমরা নিজেদের পরিবার, সমাজ, দেশ তথাপি নিজের জন্য সঠিক পথে ফিরে আসো’।

আসাদুজ্জামান হৃদয় ও আনিসুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ, এভিয়েশন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মো. জুম্মান চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আরমান মিয়া, ওয়ার্ড মেম্বার মো. আলী রাজা, দুরন্ত পথিক সমাজ কল্যাণের সভাপতি আতিকুর ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রভাতি সমাজসেবার সাধারণ সম্পাদক আরএকে শাহীন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব শুরু হয়। যেখানে ঢাকা থেকে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া দর্শকদের অনুরোধে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।

সর্বশেষ সভাপতি মো. আব্দুর রহিম মিয়া এত সুন্দর আয়োজনকে সাধুবাদ জানান এবং আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক