,

ব্রাহ্মণবাড়িয়া  সীমান্তে  ৯ বাংলাদেশি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবার সালদানদী সীমান্ত দিয়ে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে আটকদের কসবা থানা পুলিশে সোর্পদ করা হয়। আটকদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন শিশু, চারজন নারী। এরা হলেন- খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রুপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। আটকরা সবাই হবিগঞ্জ জেলার নাগরিক।
পুলিশ  জানান, আটকদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। শুক্রবার রাতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও (দালাল) আটক করা হয়।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান,
আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে