,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় দুই অটোরিকশার যাএী নিহত

news-image
ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর নামক স্হানে  যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা সাজু মিয়া (৩৬) ও আব্দুর গফুর (৩০)। এ ঘটনায় আরো  দুইজন আহত হয়েছেন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্হানীয়রা জানায়, দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর