,

নাসিরনগরে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিতে আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে আজ বুধবার সকালে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালার উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর)মোঃ নজরুল ইসলাম। এসময় জুনিয়র প্রকৌশলী আবদুল্লাহ বাকী,ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়া ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন। এর ফলে এখন থেকে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালা থেকে বিদ্যুৎ অফিসে না গিয়ে মিটার সংযোগসহ সকল সুবিধা পাওয়া যাবে।

গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাৎক্ষণিকভাবে মিলবে এই সেবা। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এজিএম মোঃ নজরুল ইসলাম জানান,আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ সংযোগ দেয়া আমাদের অঙ্গীকার। বিড়ম্বনা ছাড়া আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর