,

সীমান্তে ৩১ রোহিঙ্গা, পতাকা বৈঠকে বসবে বিজিবি-বিএসএফ

news-image

ব্রাহ্মণবাড়িয়া কসবা কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় গত দুই দিন ধরে ৩১ রোহিঙ্গা অবস্থান করছে। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয় নিয়ে আজ রবিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসবে।ঘটনা সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১ রোহিঙ্গা ভারতীয় অংশে অবস্থান করছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে। এ ঘটনায় সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি। তারা টহল বৃদ্ধির পাশাপাশি কয়েক দফা পতাকা বৈঠক করছেন। আজকেও পতাকা বৈঠক করবেন বলে জানতে পেরেছি।

এদিকে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান নেওয়ার কারণে অনেকেই শীত জনিত অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি জানান, সকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদেরকে খবার সরবরাহ করেছেন বলে নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর। রোহিঙ্গারাদের অবস্থান সম্পর্কে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। বিধায় আমরা তাদের গ্রহণ করতে পারিনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবো। পরবর্তী সিদ্ধান্ত বৈঠকের পর জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা