,

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার ৯ নারী নেত্রীর দলীয় মনোনয়নপত্র দাখিল

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে ব্রাহ্মণবাড়িয়ার ৯জন নারী নেত্রী আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশীরা ধানমন্ডির দলীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য অ্যাডঃ ফজিলাতুন নেসা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তার সুচি, জেলা পরিষদের সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য অধ্যাপক নূরুন্নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা, পাঠাগার ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদকের এমবি কানিজ, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহেনা বেগম রানী ও আওয়ামীলীগ নেত্রী সাদেকা বেগম।

প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা, পাঠাগার ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদকের এমবি কানিজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) এবং সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

শিউলী আজাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে আসনটি মহাজোটকে ছেড়ে দিলে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। পরে তিনি সংরক্ষিত মহিলা আসনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এবং মিনারা আলম দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নিবার্চন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নিবার্চনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবতী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নিবার্চনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১ এপ্রিলের মধ্যে এ নিবার্চন সম্পন্ন করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, যারা দলের দুর্দিনে, দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন এমন নেত্রীদের মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর