,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার শশই নামক স্হানে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্হানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক আনোয়ার হুসেন ও ট্রাকের হেলপার ইউনুুস মিয়া মারা যান। এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর