,

সাজাপ্রাপ্ত তারেককে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে-আইনমন্ত্রী 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না, সব সময় এর বিরুদ্ধে থাকব। শুক্রবার  বিকেলে আখাউড়ায় উপজেলা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আবার ক্ষমতায় বসিয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সিঁড়ি পেরুতে পেরুতে একদিন শিখরে পৌঁছে যাবে। বিএনপি তথা ঐক্যফ্রন্টের সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদের জনগণ প্রত্যাখ্যান করেছেন তাদের সঙ্গে আবার কিসের সংলাপ।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর