,

ব্রাহ্মণবাড়িয়ায়  ইয়াবা-স্কফ ও পেথেডিনসহ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায়  ইয়াবা, স্কফ, পেথেডিন ও নগদ টাকাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে  উপজেলার উত্তর ইউনিয়নের কৌরাতলী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃৃৃতদের কাছ থেকে  ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল স্কফ ও ১১ পিস পেথেডিন জাতীয় মাদক এবং নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কৌড়াতলী গ্রামের মৃত করম আলীর পুত্র জুম্মান মিয়া (২২) ও জমশেদ আলীর পুত্র যোবায়ের আহম্মেদ ওরফে জনি (২০)। র‌্যাব ভৈরব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ।
আটক মাদককারীদেরকে রোববার রাতে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর