,

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে মেয়ে হাফসা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ছোট্ট শিশু উম্মে হাফসার চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই, আর ফিরবেও না কোনো দিন। বাবার বুকে মাথা রেখে আর ঘুমাতে পারবে না সে। দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে হাফসার বাবা হারুন মিয়া (৫৫)। তাই বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষের ভিড়ে রাজপথে দাঁড়িয়েছে পাঁচ বছরের শিশু হাফসাও। হারুন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সোর্স হিসেবে কাজ করতেন। গত ৫ সেপ্টেম্বর কসবা উপজেলার কালতা ও চকবস্তা এলাকার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হারুনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

এ ঘটনায় প্রথমে আদালতে এবং পরবর্তীতে ৩ ডিসেম্বর ১০ নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন হারুনের স্ত্রী হাসিনা বেগম। রোববার বেলা সাড়ে ১১টায় কসবা উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে হারুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন হারুনের স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলমগীর মিয়া, মেয়ে হাফসাসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন পোস্টার ও প্লেকার্ড। মানববন্ধনে বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সহসভাপতি সোহরাব হোসেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হারুন মাদক ও চোরাকারবারীদের জন্য পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। তিনি চোরাকারবারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দিতেন। সেজন্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন তারা।হারুনের ছেলে আলমগীর মিয়া সাংবাদিকদের বলেন, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের নাখাউড়া গ্রামের বাসিন্দা ও কুমিল্লার সিআইডি কর্মকর্তা আল আমরা এ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের বিচার চাই। এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস  বলেন, অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করার কারণে একটু সময় লাগছে। আমরা মামলাটি তদন্ত করছি। ইতোমধ্যে একজন আউয়াল নামক একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর