,

ব্রাহ্মণবাড়িয়া জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতবর্ষ নিয়ে বাংলাদেশিদের কৌতূহলের কমতি নেই। প্রতিবেশী দেশ আর মুক্তিযুদ্ধের মিত্র হওয়ার কারণেই হয়তো এমনটা। প্রতিদিন ভিসা নিয়ে ব্যবসা, চিকিৎসা ও অবকাশ যাপনসহ নানা কাজে ভারতে যান অসংখ্য বাংলাদেশি। তাই দিন যতই যাচ্ছে দেশে বিদ্যমান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপও বাড়ছে।

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে এবার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ার এ কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া হবে বলে জানা গেছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আবেদন জমা দিতেন ব্রাহ্মণবাড়িয়ার ভিসা প্রত্যাশীরা।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর