,

ব্রাহ্মণবাড়িয়া-২  আসনে স্হগিত  ৩ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটারদের সরব উপস্থিতির মধ্য দিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তিন কেন্দ্রে মূলত লড়াই হচ্ছে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিনের মধ্যে।

সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন কেন্দ্রের প্রত্যেকটিতে ২৪ জন পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের ১৩টি মোবাইল ও ৭টি স্ট্রাইকিং টিম এবং র্যাব ও বিজিবির ২ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ আসনের ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট আর মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। স্থগিত কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। মূলত এ তিন কেন্দ্রই নির্ধারণ করবে কে হাসবেন বিজয়ের হাসি।

উল্লেখ্য, অনিয়ম ও গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে পুনঃভোটগ্রহণের জন্য ৯ জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর