,

ওয়ার্নার-পুরানের ব্যাটে সিলেটের সংগ্রহ ১৬৮ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে নিষেধাজ্ঞা শেষ হতে বাকি প্রায় দুই মাস। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন সিলেট সিক্সের হয়ে। প্রথম ম্যাচে ভুল বুঝাবুঝির জন্য রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। কুমিল্লা ভিকটোরিয়ানসের বিপক্ষে ১৩ বল খেলে ১৪ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। হারতে হয়েছিল দলকেও। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সিলেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট হাতে জাত চিনিয়েছেন ওয়ার্নার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক ওয়ার্নার। ওপেনার লিটন দাস, নাসির হোসেন ও সাব্বির রহমান দ্রুত ফিরলেও। ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। ক্রিকেটকে যে এখনও অনেক কিছু দেয়া বাকি আছে তা হাতের কাজ দেখলেই টের পাওয়া যাবে।

বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওয়ার্নার। মাত্র ২৮ বলে ৩টি ছক্কা আর পাঁচটি চারের সাহায্যে ৪৫ রানের ঝকঝকে এক ইনিংস উপহার দেন আফিফ। খালেদ আহমেদের বলে আফিফ ফিরে গেলেও ওয়ার্নারের সঙ্গে দ্রুত রান তুলতে থাকেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে জুটি গড়ার পথে ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ৬১তম হাফসেঞ্চুরি। ৭০ রানের থামে এই জুটি। অস্ট্রেলিয়ান তারকা ফেরেন ৪৭ বলে ৫৯ রানের কার্যকরী এক ইনিংস খেলে। এই ইনিংসটি সাজাতে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত ব্যাট করে মাত্র ৩২ বলে ৫২ রান তুলে নেন পুরান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে সিলেট শিবির।

চিটাগং ভাইকিংস
মোহাম্মাদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু যায়েদ রাহি, খালেদ আহমেদ।

সিলেট সিক্সার্স
লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

https://youtu.be/QbSYbAaQTsY

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর