,

০ রানে ৪ উইকেট পতনে শ্রীলঙ্কার বড় হার

news-image

স্পোর্টস ডেস্ক : নেলসনে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ১৭.১ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১১৭ রান তোলার পর উইকেটে আসেন থিসারা পেরেরা। ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলে পেরেরা যখন আউট হলেন ৩৮.৩ ওভারে ৬ উইকেটে ২৪৪। হাতে ৪ উইকেট রেখে শ্রীলঙ্কা তখনো ৬৯ বলে ১২১ রানের দূরত্বে। লক্ষ্যটা কঠিন হলেও শেষ পর্যন্ত চেষ্টা করতে পারত লাসিথ মালিঙ্গার দল। কিন্তু সেটি না হয়ে ঘটেছে আশ্চর্য পতন!

২৪৪ রানে পেরেরা ফেরার পর শ্রীলঙ্কার বাকি পাঁচ ব্যাটসম্যান মিলে যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। এর মধ্যে শেষ চার ব্যাটসম্যান আউট হয়েছেন দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই! অর্থাৎ ২৪৯ রানে শেষ চার ব্যাটসম্যান হারিয়ে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ফার্গুসন আর রীতেন্দ্র সোধি মিলে ৪১তম ও ৪২তম ওভারে ভাগ করে নেন এই ৪ উইকেট। ৪১তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ফার্গুসন ওয়াইড দেওয়ার পর স্কোরবোর্ডে আর কোনো রান যোগ করতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু পরের ৯টি ডেলিভারির মধ্যে বাকি ৪ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলটি।

৩ ছক্কা ও ৭ চারে সাজানো পেরেরার ইনিংসটিই শ্রীলঙ্কা দলের মধ্যে সেরা। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ফিফটির মুখ দেখেননি। এর আগে জোড়া সেঞ্চুরিতে ভর করে সাড়ে তিনশোর্ধ্ব সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৩১ বলে ১৩৭ রান করেন রস টেলর। অন্য প্রান্তে ৮০ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেনরি নিকোলস। শেষ ম্যাচে ১১৫ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর