,

মেসি-সুয়ারেজের গোলে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম ম্যাচেই স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ গোলের জয় পেল বার্সেলোনা। দুটি গোলের মধ্যে একটি মেসি এবং অপরটি লুইস সুয়ারেজ করেন।

গতকাল রবিবার রাতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুর দিকে খানিকটা চাপে ছিলো বার্সেলোনা। তবে সেই চাপে বেশি সময় থাকতে হয়নি দলটিকে। কারণ ১৯ মিনিটে ম্যাচের প্রথম গোল করে বার্সাকে এগিয়ে নেন মেসি। বাঁ পায়ের অসাধারণ শটে এবারের লিগে নিজের ১৬তম গোলটি করেন তিনি।

এরপরে ৩৯ মিনিটে ব্যবধান বাড়াতে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে সাহায্য করেন মেসি। এই গোলের মধ্যে দিয়ে লিগে নিজের ১২তম গোল পূর্ণ করেন সুয়ারেজ।

তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এক গোল পরিশোধ করে গেতাফে। গোলটি করেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড হাইমে মাতা। এরপরে একাধিকবার চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। আর বার্সেলোনাও ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

জানা গেছে, ১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া ৩৩ পয়েন্ট নিয়ে সেভিয়া তৃতীয় স্থানে, ৩১ পয়েন্ট নিয়ে আলাভেস চতুর্থ স্থানে এবং ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ পঞ্চম স্থানে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর