,

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে সিডনি টেস্টের পঞ্চম দিন একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। তবে এই ফলে ইতিহাস গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করেছে তারা বিরাট কোহলির হাত ধরেই।

কপিল দেব পারেননি, পারেননি রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিও পারেননি। ২০০৩-০৪ মৌসুমে সিরিজ জয়ের সবচেয়ে কাছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, কিন্তু ব্যর্থ হয়েছেন তিনিও। কিন্তু ভারতকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-জয়ের স্বাদ দিলেন সৌভাগ্য আর সাফল্যের বরপুত্র কোহলি। সিডনি টেস্ট ড্র হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতল তারা।

সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই রান পাহাড়ে চড়ে বসেছিল ভারত। ৭ উইকেটে ৬২২ রান করে ইনিংসের সমাপ্তি টেনে অস্ট্রেলিয়াকে ৩১ বছর পর নিজেদের মাটিতে ফলোঅনে বাধ্যও করেছিল। নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হওয়ার পর ৩৮৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য ভারতীয় ক্রিকেটারদের। প্রথম ইনিংসে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি পাননি চেতেশ্বর পূজারা। তিনি ১৯৩ রানে আউট হলেও ঋষভ পন্ত ১৫৯ রানে অপরাজিত থাকেন। বল হাতে দুর্দান্ত ছিলেন কুলদীপ যাদব। ৯৯ রানে তিনি নেন ৫ উইকেট।

সত্তর বছরের চেষ্টায় ভারতকে এমন সাফল্য এনে দিয়েছেন। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কোহলি। ব্যাপারটা যে তাঁর জন্য দারুণ গর্বের সেটিই ম্যাচ শেষে জানিয়েছেন তিনি, ‘আমি একটা কথাই বলতে চাই আমি এই সাফল্যের অংশীদার হয়ে যতটা গর্বিত, আমার ক্যারিয়ারে আগে এতটা কখনোই হইনি। অধিনায়কের মুখে এই সাফল্যের হাসি দলের সব খেলোয়াড়ের জন্যই। এখনো পর্যন্ত ক্রিকেটার হিসেবে এটি আমার ক্যারিয়ারের সেরা অর্জন।’

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর