,

নাসিরনগরে শিয়ালের কামড়ে ১০ জন আহত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরের লক্ষীপুর ও ভাটপাড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশু,নারীসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আকলিমা বেগম (৩০) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা ও কয়েকজন গ্রামবাসী জানায়, আজ রবিবার দুপুরের দিকে লক্ষীপুর ও ভাটপাড়া গ্রাামের হঠ্যাৎ শিয়াঁল দৌড়ে এসে বাড়িতে ঢুকে শিশু,নারীসহ যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াতে থাকে। এতে লক্ষীপুর গ্রামের আকলিমা বেগম(৩০),তামিম মিয়া(৭),নুরজাহান বেগম(৫০) ও বাটপাড়া গ্রামের আকির আলী(৩),রাখাল সরকার(৩৫),শিখা(৩) ও আল আমিন(৯) আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত আকলিমা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শিয়াঁলের কামড়ে আহত হওয়ায় সংবাদে এলাকাবাসী ধাওয়া করে একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনার পর থেকে এলাকায় শিয়াঁল আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মকবুল হোসেন জানান শিয়ালের কামড়ে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে সরকারিভাবে কোন ভ্যাকসিন সাপ্লাই না থাকায় এদের ভ্যাকসিন দেয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর