,

এবার ঘরের মাঠে হারলো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে পয়েন্ট হারিয়ে বছর শুরু করা রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে হেরে গেছে। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরে চলতি মৌসুমে এই নিয়ে ষষ্ঠ হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।

রবিবার স্থানীয় সময় বিকালে সান্তিয়াগো বার্ণাব্যুতে লা লিগার ম্যাচে শুরুতেই গোল খেয়ে রিয়াল মাদ্রিদ। খেলার বাকি সময়ে সমতায় ফিরতে পারেনি। উল্টো শেষ দিকে খেয়ে বসে আরও একটি গোল।

ম্যাচের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের স্পট কিকে এগিয়ে যায় সোসিয়েদাদ। স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোকে ডি-বক্সে কাসেমিরো ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা। রিয়ালের দুর্বল রক্ষণভাগের সুযোগে ৮৩তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে দলটি। উইলিয়ান জোসের ক্রসে অরক্ষিত স্প্যানিশ মিডফিল্ডার রুবেন পার্দো হেডে বল জালে পাঠান।

লিগে ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে রিয়াল। আর ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১। ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর