,

যে কারণে গেইলকে খেলায়নি রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে খেলতে গতকাল শনিবারই ঢাকা পা রেখেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম উইন্ডিজ বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু তার দল দুই ম্যাচ খেললেও ব্যাট হাতে মাঠ মাতাতে দেখা যায়নি তাকে। দর্শক হতে শুরু করে ক্রিকেট বোদ্ধারা সবার মনে একটাই প্রশ্ন ছিল কেনো খেলছেন না গেইল?

সেই অজানা কারণ খোলাসা করলেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার। তিনি বলেন, ‘গেইলের অনাপত্তি পত্র হাতে পেতে দেরি হয়েছে। হাতে না পাওয়া পর্যন্ত গেইল খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটি থাকায় দেরি হয়েছে। আমরা আশা করছি আগামী ম্যাচে গেইলকে পাবো।’

আজ রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৮ রানে হারায় রংপুর রাইডার্স। রংপুরের দেওয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে খুলনা টাইটানস।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী মারুফের উইকেট হারালেও রুশোর অপরাজিত ইনিংসে লড়াকু স্কোর করতে পারে রংপুর। রুশো ৫২ বল খেলে ৭৬ রান করেন। সর্বোচ্চ তার ইনিংসটিই। রবি বোপারা অপরাজিত থাকেন ৪০ রান করে। মোহাম্মদ মিথুন ১৯ ও অ্যালেক্স হেলস ১৫ রান করেন। মাত্র পাঁচ রান করে সাজঘরে ফিরে যান মেহেদী মারুফ।

টার্গেটে খেলতে নেমে স্টার্লিং-জুনায়েদ সিদ্দিকির কল্যাণে উড়ন্ত সূচনা করে খুলনা টাইটানস। স্টার্লিং ৬৮ ও জুনায়েদ সিদ্দিকি ৩৩ রান রান করেন। ৯০ রানে ভাঙ্গে খুলনার ওপেনিং জুটি। শেষ দিকে মাহমুদুল্লাহ লড়াই করেও পারেননি। ২৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর