,

ঢাকা ডায়নামাইটসের সামনে উড়ে গেল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল কোনটি? এ প্রশ্নের উত্তরে একেক রকম উত্তর আসতে পারে। সবচেয়ে দুর্বল দল? এ প্রশ্নের উত্তর অনেকেই দেবেন না। যারা দিচ্ছেন, তাদের উত্তর অভিন্ন, রাজশাহী কিংস। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে এমন সন্দেহবাদীদের ভুল প্রমাণ করতে পারেনি রাজশাহী। ঢাকা ডায়নামাইটসের সামনে রীতিমতো উড়ে গেছে তারা। ১৮৯ তাড়া করতে নেমে ১০৬ রানে অলআউট দলটি। ৮৩ রানের হার দিয়ে শুরু হলো ২০১৬ বিপিএলের রানার্সআপদের।

দুই দলের পার্থক্য ১০ ওভারেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১১৩ রান তুলেছিল ঢাকা। আর তাড়া করতে নামা রাজশাহী প্রথম ১০ ওভারে ওভারপ্রতি ৬ রান তুলতেই পারেনি। ৫৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। ১৯০ রানের লক্ষ্যে নামা রাজশাহীর ম্যাচে টিকে ছিল ২য় ওভার পর্যন্ত। মুমিনুল হক ও মোহাম্মদ হাফিজ ওই দুই ওভারে ২২ রান এনে দিয়েছিলেন। তৃতীয় ওভারে বল বুঝে নিলেন সাকিব আল হাসান। রাজশাহীও ম্যাচ থেকে ছিটকে পড়তে শুরু করল।

সাকিবের বলে মুমিনুল আউট হলেন দলীয় ২৪ রানে। ৩ বল ও ৫ রান ব্যবধানে সৌম্যও তাঁর পিছু নিলেন। সপ্তম থেকে দশম ওভারের মধ্যে রাজশাহী হারিয়েছে আরও ৪ উইকেট। এ আসা যাওয়ার মিছিলে ছিলেন সবাই। লরি ইভান্স, জাকির হাসান, মোহাম্মদ হাফিজ ও ইয়ঙ্কাররা একে একে বিদায় নিয়েছেন আর রাজশাহীর ইনিংসের কঙ্কাল বেরিয়ে এসেছে। কেউই পারেননি দলকে আস্থা দিতে। দলের রান ৮০ হতে হতেই ড্রেসিংরুমে আশ্রয় খুঁজে নিয়েছেন মিরাজ, আলাউদ্দীন বাবু ও কায়েস আহমেদ।

রাজশাহী যে শেষ পর্যন্ত এক শ পার করতে পেরেছে এর জন্য দলটি আরাফাত সানী ও মোস্তাফিজকে ধন্যবাদ দিতে পারে। শেষ উইকেটে এ দুজন ২৬ রান যোগ না করলে ঢাকার জয়ের ব্যবধানটা তিন অঙ্কেই থাকত। সানী ১৮ রান করে আউট হওয়াতে শেষ হয়েছে এই সান্ত্বনার জুটি। ১১ রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজ। দলের নবম, দশম ও একাদশ ব্যাটসম্যানই শুধু ছক্কা মেরেছে রাজশাহীর, এ তথ্যটাই বুঝিয়ে দিচ্ছে দলটার ব্যাটিংয়ের করুণ দশার কথা।

তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট রুবেল হোসেনের। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন অন্য বোলাররা। শুধু সুনীল নারাইনই ভাগ পাননি উইকেটের।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর