,

অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা-মোহাম্মদ আশরাফুলের বন্ধুত্বের বয়স প্রায় তাঁদের খেলোয়াড় জীবনের সমান। দুজনের আন্তর্জাতিক ক্রিকেট শুরুও প্রায় একই সময়ে। কৈশোর পেরিয়ে আসা দুই প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে পা রেখেছিলেন ২০০১ সালে। একই সঙ্গে খেলেছেন ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৭ সালে দুই বন্ধু দায়িত্ব পেলেন বাংলাদেশ দলকে হাতে হাত রেখে এগিয়ে নেওয়ার। আশরাফুল হলেন অধিনায়ক, মাশরাফি তাঁর ডেপুটি।

দুই বছর পর আশরাফুল অধিনায়কত্ব হারালে নেতৃত্বের ভারটা পড়ল মাশরাফির কাঁধে। বারবার চোটাঘাত বাধা হয়ে দাঁড়ালেও মাশরাফি নিজেকে প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে। কিন্তু আশরাফুলের পথটা বেঁকে গেল বিতর্কিত এক ঘটনায়। ২০১৩ সালের বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পথটাই হারিয়ে ফেললেন। শত বাঁক পেরিয়ে আজ আবার তাঁরা এক পথে। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল ফিরেছেন বিপিএলে।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আরও দুই বছর আগে। কিন্তু বিসিএল, জাতীয় লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ তো আর টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় না। আন্তর্জাতিক আবহে বিপিএল দিয়েই হলো তাঁর ফেরা। আর ফেরার দিন পেলেন প্রিয় বন্ধুকে। প্রথম রান করলেন রংপুর অধিনায়ক মাশরাফিকে থার্ড ম্যানে পাঠিয়ে। প্রান্ত বদলের সময় উইকেটে একটু খুনসুটিও হলো ‘অ্যাশ-ম্যাশে’র।

দৌড়ে রান নিতে গিয়ে আর একটু হলে মাশরাফিকে ধাক্কাই মেরে বসেছিলেন। মাশরাফি চকিতে সরে গিয়ে গা বাঁচিয়েছেন। আশরাফুল ইচ্ছে করে ধাক্কা দিলাম কিন্তু একটা ভঙ্গি করেছিলেন বলেই মনে হলো। মাশরাফিও কি কম যান! তিনি ল্যাং মেরে ফেলেই দিতে চাইলেন আশরাফুলকে!

জাতীয় দলে একই ড্রেসিংরুম কত দিন ভাগাভাগি করেছেন। দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়সটাই তো ১৭ বছরের! আশরাফুলের ক্যারিয়ারে অবশ্য আপাতত বিরতি। ফিরে এসে মাশরাফির জাতীয় দলের সতীর্থ আবার হতে পারবেন তো? আজ বিপিএলে ফেরার দিনে আশরাফুল যে করলেন মোটে তিন রান!

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর