,

ঢাকায় আফ্রিদি-লুইস

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে দুইদিন আগেই। তবে তখনো ঢাকায় এসে পৌঁছায়নি দলের তারকা ক্রিকেটাররা। অবশেষে ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদি, মালিক, লুইস। গতকাল রাতেই ঢাকায় পৌঁছেছেন এই তারকা ক্রিকেটার। বিপিএলে আগেও মাঠ মাতিয়েছেন এই তিন ক্রিকেটার। তবে এবার ঠিকানা ভিন্ন।

গতবার ঢাকা ডাইয়ানামাইটসের হয়ে খেলেছেন আফ্রিদি ও লুইস। এবার তাদের দলের ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে আফ্রিদি তো নিয়মিত মুখ। এই তিন ক্রিকেটার ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তবে এখনো ঢাকায় পা না রাখলেও শীঘ্রই প্রথমবারের মতো বিপিএল মাতাতে রাজধানীতে পা রাখবেন স্মিথ।

তাকে ঘিরে এবার কম নাটক হয়নি। শুরুতে তাকে কুমিল্লা দলে নিলেও পরবর্তীতে তার সংযুক্তিতে আপত্তি জানায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। পরে অবশ্য সব জল্পনা-কল্পনা শেষে নিশ্চিত করা হয় বিপিএল খেলতে আসছেন স্মিথ। এদের ছাড়াও এবার আসরে বেশ ভালো ও শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোড়িয়ান্স। রয়েছে দেশি-বিদেশি তারকা ক্রিকেটার।

দেশিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা। বিদেশিদের মধ্যে রয়েছে আফ্রিদি, লুইস, স্মিথ, লিয়াম ডসনের মতো তারকারা। কুমিল্লাকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। আগামী ৬ জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডঃ

তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা, শোয়েব মালিক, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, স্টিভেন স্মিথ, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়ামিন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর