মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন ঋষভ পন্ট

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়ে ফেললেন ঋষভ পন্ট। কয়েক মাস আগে প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এ বার প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়াতেও টেস্ট সেঞ্চুরি করে ফেললেন পন্ট। একইসঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।

অস্ট্রেলিয়ায় কোনো ভারতীয় উইকেটকিপারের টেস্টে এতদিন সর্বাধিক রান ছিল ফারুখ ইঞ্জিনিয়ারের ৮৯। যা ১৯৬৭ সালে অ্যাডিলেড টেস্টে করেছিলেন তিনি। শুক্রবার ঋষভ টপকে গেলেন ফারুখকে। তার অপরাজিত ১৫৯ রানের ইনিংস সিডনিতে কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া।

কোনো ভারতীয় উইকেটকিপারের টেস্টে সর্বাধিক রানের তালিকায় তিনে চলে এলেন ঋষভ। ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ২২৪ রান করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেটাই কোনো ভারতীয় কিপারের দ্বিতীয় সর্বাধিক রান। তালিকায় দ্বিতীয় হলেন বুধি কুন্দরন। চেন্নাইতেই ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯২ রান করেছিলেন তিনি। ঋষভের এদিনের ইনিংস চলে এল তিনে।

অস্ট্রেলিয়ায় সফরকারী দলের উইকেটকিপার হিসেবে এটা অবশ্য সর্বাধিক রানের তালিকায় দুইয়ে থাকছে। ২০১২-১৩ মৌসুমে পার্থের ওয়াকায় দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স করেছিলেন ১৬৯। ঋষভ থাকলেন ভিলিয়ার্সের ঠিক পরেই। ৭ নম্বর বা তার নীচে ব্যাটিংয়ে নেমে সফরকারী দলের কোনো ব্যাটসম্যানের এটা দ্বিতীয় সর্বাধিক রান।

১৮৯৭ সালে সিডনিতে ইংল্যান্ডের হয়ে নেমে রনজিৎসিংজি করেছিলেন ১৭৫ রান। সফরকারী দলের উইকেটকিপার হিসেবে এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেফ্রি দুঁজোর। তাকে স্পর্শ করলেন ঋষভ। ২১ বছর বয়সী ঋষভের এখন দুটি টেস্ট সেঞ্চুরি। এই বয়সে বিশ্বের কোনো উইকেটকিপারের দুটি টেস্ট সেঞ্চুরি নেই। লক্ষ্যণীয় বিষয় হলো, দুটি সেঞ্চুরিই এসেছে উপমহাদেশের বাইরে

অ্যাওয়ে টেস্ট সিরিজে কোনো ভারতীয় উইকেটকিপারের সর্বাধিক রান ছিল ১৪৮। যা পাকিস্তানে করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এদিন সিডনিতে ধোনিকে টপকে গেছেন ঋষভ পন্ট। অস্ট্রেলিয়ায় চলতি টেস্ট সিরিজে ৩৫০ রান করেছেন তিনি। ঋষভই এখন চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী। গড় ৫৮.৩৩ এবং স্ট্রাইক রেট ৭৩.৯৯।

এর আগে এশিয়ার কোনো উইকেটকিপার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ২০০ রান করতে পারেননি। একইসঙ্গে চলতি সিরিজে ঋষভ ২০টি ক্যাচও নিয়েছেন। তাছাড়া আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৭ম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ২০২ রান যোগ করেন ঋষভ। এটাও ৭ নম্বরে সর্বোচ্চ জুটির রেকর্ড।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক