,

ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভিয়ারিয়াল। পরে করিম বেনজেমা ও রাফায়েল ভারানের গোলে এগিয়ে যায়। শেষদিকে আবার গোল খেলে ম্যাচটি ২-২ সমতা নিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামে রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটেই কোনাকুনি শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কাসোরলা। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লুকাস ভাসকেসের বাড়ানো বল হেডে জালে পাঠান করিম বেনজেমা।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রসের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রেখেছিল দলটি। কিন্তু ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি কাসোরলা। ফলে ২-২ সমতা নিয়ে ম্যাচটি শেষ হয়।

১৭ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ‍ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর