,

২০ ম্যাচ পর লিভারপুলকে হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি

news-image

স্পোর্টস ডেস্ক : টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুল। বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার সিটি কাছে ২-১ গোলে গোলে হেরেছে তারা।

ইতিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে লিভারপুলকে স্বাগত জানিয়েছিল ম্যানসিটি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লুপের দল। নিজেদের মাঠে ম্যানসিটির জয়ে একটি করে গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লেরয় সানে। অন্যদিকে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও রবার্তো।

ম্যাচের ৪০ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বাঁ পায়ের জোরালে শটে গোল করেন সিটি তারকা আগুয়েরো। বিশ্রাম শেষে ম্যাচের ৬৩ মিনিটে আলেকজান্ডার–আর্নল্ডের বাড়ানো বলে গোল করে ফিরমিনো লিভারপুলকে সমতায় ফেরায়। তবে ম্যাচের ৭২ মিনিটে রহিম স্টার্লিংয়ের সহায়তায় লেরয় সানে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ালে উচ্ছ্বাস ফেরে ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলে ২-১ গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে লিভারপুল। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পা। লিভারপুলের পরাজয়ের ফলে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর