,

মেসি ভক্তদের জন্য নতুন বছরের শুরুতেই সুখবর

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালটা ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। জুনে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয় আর্জেন্টিনার। খালি হাতে ফিরতে হয় চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে বিদায়ের মধ্য দিয়ে। ২০০৭ সালের পর প্রথমবারের মতো বাদ পড়েছেন ব্যালন ডি’অরের শেষ তিনের তালিকা থেকে।

তবে নতুন বছরের শুরুতেই দারুণ এক সংবাদ পেলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র জরিপে গেল বছরের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

মাদ্রিদ ভিত্তিক এই ট্যাবলয়েডটি ১০০ জন সেরা ফুটবলারের একটি তালিকা করে সেখান থেকে শীর্ষ ১০ জন ফুটবলারকে বাছাই করেছেন।

পুরো বছরে সর্বোচ্চ গোল ও লা লিগার শিরোপা জয়ের জন্য এই পুরষ্কার পান মেসি। এই তালিকায় পেছনে ফেলেছেন এবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা লুকা মদ্রিচ ও চিরপ্রতিদ্বন্ধী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।
মেসিকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করার পেছনে বছরজুড়ে ব্যক্তিগত পারফরমেন্সের উপর জোড় দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

সেরা দশজনের তালিকায় মেসির পরে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ তবে সেরা তিনেও জায়গা হয়নি পর্তুগিজ মহারাজ রোনালদোর। মদ্রিচের পরে জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ ও অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আঁতোয়া গ্রিজমান।

মার্কার সেরা দশ ফুটবলার হচ্ছেন
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
২. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
৩. আঁতোয়া গ্রিজমান ( ফ্রান্স/অ্যাটলেটিকো মাদ্রিদ)
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস)
৫. কিলিয়ান এমবাপে (ফ্রান্স প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি)
৬. মোহাম্মদ সালাহ ( মিশর/লিভারপুল)
৭. ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)
৮. রাফায়েল ভারানে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
৯. হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম)
১০. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর