,

ওয়ার্নার সিলেট সিক্সার্সকে শিরোপা জেতাতে চান

news-image

অনলাইন ডেস্ক : বিপিএলের প্রথম অংশগ্রহণেই বাজিমাত করতে চান অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগের দিনই ঢাকায় এসেছেন এই ব্যাটিং বিস্ময়, বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করেছেন সিলেট সিক্সার্সের সতীর্থদের সঙ্গে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণার আয়োজনে।

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও ফ্র্যাঞ্চেচাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের ওবায়েদ।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সিলেট সিক্সার্সের হেড কোচ, সাবেক পেস বোলিং লিজেন্ড ওয়াকার ইউনুস। সংবাদ মাধ্যমকে ডেভিড ওয়ার্নার বলেন, ‘এক ঝাঁক পরীক্ষিত দেশী-বিদেশী ক্রিকেটার দলে রয়েছে। দলের অনেকেই এ ফরমেটের জন্য বেশ অভিজ্ঞ, যারা পৃথিবীর নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে অভ্যস্ত। আমার ব্যাক্তিগত একটা লক্ষ্য আছে, বিপিএলে নিজের প্রথম অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চাই। তাই শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’
সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন, বিপিএলের জৌলুস বাড়াবে এমন ক্রিকেটারের খোঁজে আমরা ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির পরও অনেক তারকা এবারকার বিপিএল খেলবে। আমরা খুব লাকি ওয়ার্নার আমাদের দলে খেলবেন। গতবার দারুণ শুরুর পরও শিরোপার শেষ লড়াইয়ে আমরা ছিলাম না। এবার শিরোপা জেতার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিশ্বসেরা কোচ, বিশেষজ্ঞ কোচ, ট্রেনার, ফিজিও, অ্যানালিস্ট সিক্সার্সে যুক্ত হয়েছে। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা।

এবার বিপিএলে সিলেট সিক্সার্সের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর