,

সরাইলে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে শাকিব (১৬) নামে এক কিশোরকে খুন করেছে শিহাব নামে আরেক কিশোর।বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাকিব শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে।

 প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, প্রতি বছরের মতো মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে এবারও শাহবাজপুর বাঘা চান মিয়ার মেলা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু লোকজন সেখানে পুলিশকে ম্যানেজ করে জুয়া চালিয়ে আসছিল। বৃহস্পতিবার মেলার শেষ দিনে জুয়া পরিচালনা নিয়ে স্থানীয় কিশোর তারেক ও শিহাবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শিহাবের পক্ষে শাকিব নামে আরেক কিশোর বিবাদে জড়ালে তারেক তাকে গলায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে শাকিব মারা যায়।এদিকে ঘটনার পরপর স্থানীয়রা তারেককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া  বলেন, জুয়া নয়। সেখানে কোথাও জুয়া নেই। টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে তারেক। এ ঘটনায় তারেককে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন  বলেন, জুয়াতে পুলিশের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর