,

বিপিএলের টিকিট আজ থেকে বিক্রি শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের টিকিট বিক্রি শুরু হচ্ছে েআজ বৃহস্পতিবার থেকে। বিক্রি শুরুর পর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। দর্শকরা চাইলে অনলাইনে সহজ.কম এবং ইউক্যাশ-এর মাধ্যমে বিপিএলের টিকিট কিনতে পারবেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য এবার তিন পর্বে বিপিএলের টিকিট বিক্রি করা হবে। প্রথম পর্ব শুরু হচ্ছে ৩ জানুয়ারি, বৃহস্পতিবার। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি এবং তৃতীয় পর্বের টিকিট বিক্রি হবে ৩১ জানুয়ারি থেকে। এখানকার টিকিটি সরাসরি কিনতে চাইলে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে কেনা যাবে।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচগুলো দেখার জন্য সেখানকার দর্শকরা টিকিট কিনতে পারবেন সিলেট বিভাগীয় এবং আন্তর্জাতিক- এই দুই স্টেডিয়াম থেকে। কোথায় বুথ স্থাপন করা হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। সিলেটের টিকিট পাওয়া যাবে ১৪ জানুয়ারি থেকে।

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিপিএলের ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এমএ আজিজ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে। এই ভেন্যুর টিকিগুলো পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে।

বিপিএলের এ আসরের গ্রুপ পর্বের খেলাগুলোর জন্য রেগুলার গ্যালারিতে টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। শেডের গ্যালারির জন্য টিকিটের মূল্য ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা করে। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের জন্যও খরচা করতে হবে ৫০০ করে টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্টান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী ৫ জানুয়ারি। সাতটি দল অংশ নেবে এবারের আসরে। উদ্বোধনী ম্যাচে গেলবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর