,

ভোটের মাঠ থেকে খেলার মাঠে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ফের খেলার মাঠে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে বুধবার অনুশীলনেও নেমে পড়েন তিনি। অনুশীলনের অংশ হিসেবে দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জীম করেন মাশরাফি। এসময় রাজনীতির মাঠে বিজয়ী হয়ে ফের খেলার মাঠে ফেরা বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীমসহ সতীর্থরা। এসময় তাদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বিন মর্তুজা।

এদিকে, রাজনীতির ধকল পেছনে ফেলে বিপিএল-এর ৬ষ্ঠ আসর উপলক্ষে ঢাকায় ফিরেই ক্রিকেটের দিকে মনোনিবেশ শুরু করেছেন গত আসরে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেওয়া এ দলপতি। এ আসরেই দলটির নেতৃত্বে রয়েছেন সফল অধিনায়ক মাশরাফি।

এর আগে, গত ১৪ ডিসেম্বর সিলেটে সিরিজের শেষ ম্যাচ খেলে ঢাকায় ফিরেন মাশরাফি। পায়ে ইনজুরি থাকায় কিছু দিন বিশ্রাম নিয়ে ২৩ ডিসেম্বর গেছেন নড়াইল। মাত্র পাঁচ দিনের মতো সময় হাতে নিয়ে গেলেও জনসংযোগ করতে কোনো কমতি রাখেননি মাশরাফি। পরে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর