,

বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে মন্ত্রিসভায় দেখতে চায় নাসিরনগরের মানুষ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে জননেত্রী শেখ হাসিনার মন্ত্রীসভায় দেখতে চাই- এমন ধরনের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে।স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংসদ বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি হলো জননেতা বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম মন্ত্রী হলে প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের অসমাপ্ত কাজ সমাপ্তসহ উন্নয়ন কর্মকান্ড আরও ত্বরান্বিত হবে। তাই দলীয় নেতাকর্মীসহ মন্ত্রী হিসেবে দেখতে চায় তার নির্বাচনি এলাকা নাসিরনগরের মানুষ ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক এমপির মুত্যৃতে ২০১৮ সালের ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে আ‘লীগ প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা)বিপুল ভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রীর বিশেষ নজরে থাকা জনপ্রিয়তা ও উন্নয়নের বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে মন্ত্রী সভায় স্থান দিতে পারেন এমনটিই আশা করছেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে কে থাকছেন নতুন মন্ত্রিসভায় এ নিয়ে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। দাবিও উঠেছে কারও কারও নির্বাচনী এলাকা থেকে। সবচেয়ে জোড়ালো দাবি উঠেছে নাসিরনগর থেকে।এবার তিনি ১ লাখ ১ হাজার ১শ ১০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সাংসদ নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মন্ত্রী চেয়েছেন অনেকে।

আওয়ামীলীগের ঘাটি হিসেবে খ্যাত প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এভোকেট ছায়েদুল হক ১৯৭৩,১৯৯৬,২০০১,২০০৮ এবং সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পঞ্চমবারের মত এ আসনে জয়ী হন। ২০০১ এর নির্বাচনে চট্টগ্রাম বিভাগে আওয়ামীলীগের ফল বিপর্যয়ের মধ্যেও জয়ী হয়ে চমক দেখিয়েছিলেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর এই নেতাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছিল। তাই আসছে একাদশ সংসদের মন্ত্রিসভায় আবারও সাংসদ বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় তার নির্বাচনি এলাকা নাসিরনগরের মানুষ ।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর