,

বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিলেন সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক : ইসলাম ধর্মের অনুসারী সালাহ এবার বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিয়েছেন। মাত্র কয়েকদিন আগে আলোচিত হয়েছিলেন ইসরাইলি ফুটবলারকে দলে না নেয়ার মন্তব্য করে। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ইসরায়েলের তারকা মোয়ানেস ডাবরকে দলে ভেড়াতে আগ্রহী সালাহ’র বর্তমান ক্লাব লিভারপুল। আর এতেই চটেছেন সালাহ।

জেরুজালেম পোস্ট নামের ইসরায়েলের এক গণমাধ্যম জানায় ইসরায়েলি খেলোয়াড় দলে নিলে লিভারপুলকে বিদায় জানাবেন লিভারপুলের এই প্রাণভোমরা। এর পিছনে মূল কারণ মুসলিমদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের দ্বন্দ্ব।

ধর্মকে প্রচণ্ডভাবে ধারণ করেন মোহাম্মদ সালাহ। প্রায়ই মাঠে সিজদারত কিংবা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে দেখা যায় এই মিশরীয় ফুটবলারকে।

‘দ্য মুসলিম ৫০০’ নামের যুক্তরাজ্যভিত্তিক এক ওয়েবসাইট বিশ্বের ক্ষমতাধর ৫০ জন মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করে। সেই তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন লিভারপুলের গোল্ডেন শু জয়ী এই তারকা।
গেলো মার্চে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ১ মিলিয়নের বেশি জনগণ সালাহকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিল বলে ওয়েবসাইটটি উল্লেখ করে। এছাড়া মিশরে বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে অসহায়দের সাহায্য করার প্রসঙ্গটি উল্লেখ করা হয়।

এদিকে মিশরীয় মেসি হিসেবে খ্যাত এই তারকার মূর্তি তৈরি হয়েছে তার নিজ দেশের শার্ম এল শেইখ শহরে। সালাহকে নিয়ে একটি গানও রচনা করেছে তার ভক্তকুলরা।

এতসব ভালোবাসার জন্যই মূলত ক্ষমতাধর মুসলিম ব্যক্তিদের তালিকায় রয়েছেন মোহাম্মদ সালাহ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর