,

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। পুরুষ দলের মতো নারী দলের ক্রিকেটাররা বিশ্ব মঞ্চে ধীরে ধীরে তুলে ধরছেন নিজের দেশকে। এরই ধারাবাহিকতায় আইসিসির বর্ষসেরা একাদশেও দেখা গেল বাংলাদেশের এক ক্রিকেটারকে।

বছর প্রায় শেষ। ২০১৮ সালের সেরা ওয়ানডে আর টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে বাংলাদেশের কেউ সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টি দলে প্রতিনিধিত্ব করছেন রুমানা আহমেদ।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতের হারমানপ্রীত কাউরকে। আর উইকেটরক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।

একাদশে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মোট ৪ জন আছেন অস্ট্রেলিয়ার। ভারতের আছেন ৩ জন। নিউজিল্যান্ডের ২ জন, ইংল্যান্ডের ১ জন এবং বাংলাদেশ থেকে ১ জন।

একাদশে জায়গা করে নেয়া রুমানা আহমেদ মূলতঃ অলরাউন্ডার। লেগস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালো জানেন। দেশের হয়ে ৫৮টি টি-টোয়েন্টিতে রুমানা নিয়েছেন ৫২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৩ রান।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর