,

অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : শেষের পথে ২০১৮ সাল। ক্রিকেটে এই বছরে অভূতপূর্ব সাফল্য এসেছে বাংলাদেশের ক্রিকেটের। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকেই ছাড়িয়ে গেছেন নিজের সেরা অর্জনকে। এর মধ্যে আছেন টাইগার কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানও। তেমন কোন কীর্তি না গড়লেও ছিলেন ধারাবাহিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবেচনায় তাদের বর্ষসেরা একাদশে রয়েছেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে একাদশে রাখার কারণ বিশ্লেষণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, স্পিনারদের দারুণ একটি বছরে বাংলাদেশি এই পেসার দেখিয়েছেন ধারাবাহিক পারফরম্যান্স। বছরে তার আলোচিত পারফরম্যান্স এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট শিকার এবং ফাইনালে ভারতের বিপক্ষে পূর্ণ ওভার বল করে মাত্র ৩৮ রানে ২ উইকেট শিকার। রান রেট যথাসাধ্য কম রেখে পুরনো এবং নতুন দুই ধরনের বলেই নিজের সামর্থ্য দেখিয়েছে মোস্তাফিজ।

একাদশে ভারতের ক্রিকেটার রয়েছেন চারজন। তিনজন ক্রিকেটার রয়েছেন আগামী বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের। উইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের রয়েছেন একজন করে।

ভারতের চার ক্রিকেটার হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, কূলদ্বীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের তিন ক্রিকেটার হলেন- জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলার। মোস্তাফিজ ছাড়াও রয়েছেন উইন্ডিজের শিমরন হেটমায়ার, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান। উল্লেখ্য, একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। এছাড়া উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৮ সালের বর্ষসেরা একাদশ

রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কূলদ্বীপ যাদব, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর