,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫টিতে জয়লাভ করেছে মহাজোট প্রার্থী

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাকী ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের ফলাফল জানা যায়নি।ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী ও বর্তমান সাংসদ বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম। তিনি পেয়েছেন ১লক্ষ ১হাজার ১১০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের সৈয়দ একে একরামুজ্জামান ৬০হাজার ৭৩৪ ভোট পেয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে ভোটার সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৫০জন। ভোট কেন্দ্র ছিল ৭৬টি। এর মধ্যে ২ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বর্তমান সাংসদ ও নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ৫২৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল পেয়েছেন ৪৬ হাজার ৭৭ ভোট ।এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৫ হাজার ১২৫জন। এর মধ্যে সদরে ৩ লক্ষ ৪৪ হাজার ৫৫ জন ও বিজয়নগরে ১ লক্ষ ৭১ হাজার ৭০ জন ভোটার। ভোট কেন্দ্র ছিল ১৭৭টি। একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মহাজোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছে ২ লক্ষ ৮২ হাজার০৬২ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ জসিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪৯ভোট।

এই আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার ৯১৪জন। কসবা উপজেলায় ২ লক্ষ ২৩ হাজার ২৫৮জন ও আখাউড়ায় ১ লক্ষ ৪ হাজার ৪৯ জন ভোটার। ভোট কেন্দ্র ছিল ১১৮টি।

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এবাদুল করিম বুলবুল। তিনি ২ লক্ষ ৫১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী নাজমুল হোসেন তাপস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১১ ভোট।এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৩ হাজার ৯১৪জন। ভোট কেন্দ্র ছিল ১৩৯টি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি। তিনি পেয়েছেন ২ লক্ষ ৭৮ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ঐক্যজোট প্রার্থী ধানের শীষের আব্দুল খালেক পেয়েছেন ১৩২৯।এই আসনে মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৫০৮ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৯১টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র সূত্রে এই তথ্য জানা যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো