,

রোনালদোর রেকর্ড, জুভেন্টাসের জয়

news-image

অনলাইন ডেস্ক : সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সাম্পাদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে। এই জয়ে মৌসুমের অর্ধেকটা সময় অপরাজিত থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার সাম্পাদোরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ২ মিনিটেই গোলের দেখা পান পর্তুগিজ তারকা রোনালদো। এরপর ৩৩ মিনিটে গোল শোধ করে সমতায় ফেরান সাম্পাদোরিয়ার ফ্যাবিও কুয়াগলিয়ারেয়া। কিন্তু ৬৫ মিনিটে আরও গোল করে সাম্পাদোরিয়ার স্বপ্নে যতি টেনে দেন রোনালদো।

ম্যাচের প্রথম গোলটি করে একটা রেকর্ডে নাম লিখিয়েছেন রোনালদো। ডি-বক্সের বাম প্রান্ত থেকে ড্রাইভ শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে করা ওই গোলটি সিরি আ’য় তার ১৩তম। এই গোলের মাধ্যমে সিরি আ’র ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এখন রোনালদো। এর আগে ১৯৮৮/৮৯ মৌসুমে ১২ গোল করে এই রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন তার স্বদেশী রুই ব্যারোস।
১৯ ম্যাচে ১৭ জয় আর ২ ড্র নিয়ে শীর্ষ স্থান আরও সুসংহত করলো জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর