,

মাশরাফির নিরাপত্তার দায়িত্বে থাকা মৃত সেই পুলিশের পরিবারকে অর্থ সহায়তা

news-image

স্পোর্টস ডেস্ক : আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) প্রয়াত মোঃ মনিরুজ্জামান মিন্টুর (৪০) স্ত্রী রাবেয়াকে তার চিকিৎসার্থে নড়াইল-২ আসনে আ’লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ১ লাখ টাকা প্রদান করছেন।

শনিবার (২৯ডিসেম্বর) দুপুরে সুমি সদর হাসপাতালে গিয়ে এ অর্থ প্রদান করেন। এদিন রাবেয়া সদর হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মরিুজ্জামানের স্ত্রীর চিকিৎসার্থে পুলিশ সুপারের পক্ষ থেকে আরও ৭০ হাজার এবং জেলা প্রশাসক মহোদয় ১০ হাজার টাকা প্রদান করেছেন।

প্রসঙ্গত, আ’লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মনিরুজ্জামান মিন্টু বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) বিকেলে প্রচারণাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। ঐ সময় তার স্ত্রী রাবেয়া অন্তঃস্বত্তা ছিলেন। নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের পুত্র।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর