,

বিপর্যয়ের পড়েও ৩৪৬ রানের লিড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম ইনিংসের ৪৪৩ রানের জবাবে তৃতীয় দিনে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জসপ্রীত বুমরাহ’র বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি অজি ব্যাটসম্যানরা। ডান-হাতি এই পেসার একাই ছয়টি উইকেট তুলে নেন।

অজিদের হয়ে ২২ রান করে তুলতে সক্ষম হন ওপেনার মার্কাস হ্যারিস ও টিম পেইন। ২১ রান করেন উসমান খাজা ও ২০ রান করে থামেন ট্রাভিস হেড। এই চার জন ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেনি। বুমরাহ ছাড়াও দুটি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট শিকার করেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।

ভারতের ২৯২ রানে এগিয়ে থাকার পর টিম পেইনের দলকে ফলোঅনে না ফেলে নিজেরাই ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদিও মাঠে নেমেই ভারতের টপ অর্ডারকে গুড়িয়ে দেন প্যাট কামিন্স। ডান-হাতি এই গতি দানব একাই তুলে নেন চার উইকেট।

হনুমা বিহারী (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০) ও অজিঙ্কা রাহানে (০) কামিন্সের শিকার হন। দিনের শেষ দিক জশ হ্যাজেলউড পাঁচ রানে ফেরান রোহিত শর্মাকে।

ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের (২৮) সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৬)। ৩৪৬ রানের লিড ভারতের। হাতে আছে দুই দিন। সব ঠিক থাকলে মেলবোর্নের ম্যাচটি ভারতই নিজেদের করে নিতে পারে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর