,

হার চোখ রাঙাচ্ছে লঙ্কানদের

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে কাল দ্বিতীয় দিনের খেলা শেষেই শঙ্কায় পড়েছে শ্রীলঙ্কা। হাতে ৮ উইকেট রেখে ৩০৫ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালের পেসবান্ধব উইকেটে চতুর্থ ইনিংসে এই রান করাই তো দুঃসাধ্য! আজ এই দুঃসাধ্যকে ‘অসম্ভব’-এর পর্যায়ে উন্নীত করেছে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ৫৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে কেন উইলিয়ামসনের দল। এতে জয়ের জন্য ৬৬০ রানের লক্ষ্য পেয়েছে শ্রীলঙ্কা।

বোঝাই যাচ্ছে, হার চোখ রাঙাচ্ছে লঙ্কানদের। আজ তৃতীয় দিনের খেলার বাকি সময় ছাড়াও হাতে রয়েছে আরও দুই দিন। ম্যাচ বাঁচাতে এই পুরো সময়জুড়ে ব্যাটিং করা লঙ্কানদের জন্য এক অর্থে আকাশকুসুম কল্পনাই। এই কথার পক্ষে বড় প্রমাণ প্রথম ইনিংসে ৪ উইকেটে ৯৮ থেকে মাত্র ১০৪ রানে তাঁদের গুটিয়ে যাওয়া। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মাত্র ১৫ বলের ব্যবধানে ৬ উইকেট নিয়ে ভীতি ছড়িয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সেই ভীতি ধরে রেখে আজও দারুণ শুরু করেছেন বোল্ট এবং তাঁর সতীর্থ টিম সাউদি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নেকে ফিরিয়েছেন বোল্ট। আরেক ওপেনার দানুষ্কা গুনাতিলকাকে তুলে নেন টিম সাউদি।

মেঘাচ্ছন্ন পরিবেশ আর কনকনে ঠান্ডা হাওয়ার পেসবান্ধব কন্ডিশনে দুই দলের পেসারদেরই ভালো করার কথা। অথচ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ওপর লঙ্কান বোলাররা দাঁত বসাতে পারলেন কোথায়! কাল ৭৪ রানে অপরাজিত থাকা ওপেনার টম লাথাম আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি। পাঁচে নেমে ১৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস। তাঁর সঙ্গে অপরাজিত থাকা কলিন ডি গ্র্যান্ডহোম ৪৫ বলে ৭১ রান করার পথে গড়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্টে দ্রুততম ফিফটির রেকর্ড। ২৮ বলে ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর