,

দ্বিতীয় দিনেই নিউজিল্যান্ডের হাতে ম্যাচের লাগাম

news-image

স্পোর্টস ডেস্ক : থম ইনিংসে মাত্র ১৭৮ রানে অলআউট। নিউজিল্যান্ডের জন্য কঠিন এক সময়ই অপেক্ষা করছিল। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম দিনটা যখন ৪ উইকেটে ৮৮ রান নিয়ে শেষ করল, অনেকেই ধরে নিয়েছিলেন ক্রাইস্টচার্চ টেস্টের লাগাম নিয়ে নিচ্ছে সফরকারিরাই।

দ্বিতীয় দিনে ভোজবাজির মতো পাল্টে গেল সব। একটা সময় ৪ উইকেটে ৯৪ রানে থাকা শ্রীলঙ্কা অলআউট হয়ে গেল মাত্র ১০৭ রানে। শেষ ৬ উইকেটে মাত্র ১০ রান যোগ করতে পারল দিনেশ চান্দিমালের দল। কিভাবে হলো এই বিপর্যয়?

আসলে ট্রেন্ট বোল্ট যেদিন ভয়ংকর হয়ে উঠেন সেদিন অনেক কিছুই সম্ভব। লঙ্কানরা সেটা হারে হারে টের পেল। বিশ্বমানের বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত সুইং। পড়িমড়ি করেও উইকেট ঠেকিয়ে রাখা যেন অসম্ভব হয়ে পড়েছিল সফরকারিদের জন্য।

লঙ্কানদের প্রথম চার উইকেটের একটিও নিতে না পারা বোল্টই দ্বিতীয় দিনের সকালে একাই তুলে নিয়েছেন শেষ ৬ উইকেট। এজন্য লেগেছে তার মাত্র ১৫ বল, খরচ করেছেন ৪ রান। এই ৬ উইকেটের চারটিই আবার এলবিডব্লিউ। বোঝাই যাচ্ছে, উইকেট কামড়ে থাকার চেষ্টা করেও লাভের লাভ কিছু হয়নি লঙ্কানদের।

একটা প্রান্ত ধরে ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু সঙ্গী না পেলে একা একা আর কি করা যায়! ম্যাথিউজ কিছু করতে পারেননি। ৮৮ বল মোকাবেলায় ৩ বাউন্ডারিতে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। রোশন সিলভা করেন ২১ রান।

বোল্টের এমন অতিমানবীয় বোলিংয়ে ১৭৮ রানের পুঁজি নিয়েও প্রথম ইনিংসে ৭৪ রানের বড় লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের লাগামও হাতে নিয়ে নিয়েছে তারা।

টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ২৩১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। হাতে আছে ৮ উইকেট। ইতোমেধ্যেই তাদের লিড ৩০৫ রানের।

হাফসেঞ্চুরি পেয়েছেন ওপেনার জিত রাভাল আর টম লাথাম। জিত রাভাল ৭৪ রানে আউট হয়েছেন। তবে লাথাম অপরাজিত আছেন ৭৪ রান নিয়েই। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে উইকেট হারিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৪৮)। রস টেলর ২৫ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর