,

১৫ বলে ৬ উইকেট নিলেন বোল্ট!

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে প্রথম টেস্টে কন্ডিশন মোটামুটি অনুকূলে থাকলেও সেভাবে কিছু করতে পারেননি। ক্রাইস্টচার্চের অপেক্ষায় ছিল সবাই। মেঘাচ্ছন্ন পরিবেশ আর হিম ঠান্ডা বাতাস সুইংয়ের একেবারে আদর্শ কন্ডিশন। সবাই জানে এমন পেসবান্ধব কন্ডিশনে ট্রেন্ট বোল্ট কতটা ভয়ংকর। জানতেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও, কিন্তু ঠেকাতে না পারলে জেনে কী লাভ! ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে আজ বড় ভয়ংকর হয়ে উঠেছিলেন বোল্ট। তাঁর সুইংয়ে বিপর্যস্ত হয়ে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে ১০৪ রানে। ৯৮ রানে ৪ উইকেট হারানো লঙ্কানদের ১০৪ রানে গুটিয়ে যাওয়াটা অভাবনীয়ই।

৪ উইকেটে ৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও রোশান সিলভা। ৪ ওভার পরই বোল্টের আগুনে পুড়তে শুরু করে শ্রীলঙ্কা। ১৫ বল, হ্যাঁ স্রেফ ১৫টি বৈধ ডেলিভারির মধ্যে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছেন এই বাঁ হাতি পেসার। রান দিয়েছেন মাত্র ৪, উইকেটসংখ্যা রান দেওয়ার চেয়ে বেশি-৬!

আরেকটু খোলাসা করে বললে, ৩৭তম ওভারের চতুর্থ বলে সিলভাকে তুলে নেওয়ার পরের বলে ৪ রান দিয়েছিলেন বোল্ট। পরের বলে কোনো রান হয়নি। এরপর ১২টি বৈধ বলের ব্যবধানে কোনো রান না দিয়েই বাকি ৫ উইকেট তুলে নেন এই কিউই। ম্যাথুস এক প্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে যাওয়া-আসা দেখেছেন সতীর্থদের।

রোশন সিলভা ও নিরোশান ডিকভেলা বোল্টের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। এর মধ্যে ডিকভেলার ক্যাচটি সম্ভবত এই টেস্ট সিরিজেরই সেরা ক্যাচ—যা নিয়েছেন বোল্টের পেস সতীর্থ টিম সাউদি। এরপর বাকি ৪ উইকেটই এলবিডব্লিউ—যেখানে সুইংয়ের ফাঁদে পড়ে কোনো ব্যাটসম্যানই বোল্টকে পড়তে পারেননি। বলের লাইন-লেংথ আর সুইং বিচার করতে না পেরে বলতে ‘আত্মহত্যা’ই করেছেন লাকমল, পেরেরা, চামারারা। এই ধ্বংসযজ্ঞ চালানোর পথে বোল্ট একবার হ্যাটট্রিকের সুবাসও পেয়েছেন।

বোল্টের এই সুইং-বিষে ভর করে প্রথম ইনিংসেই ৭৪ রানের লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের স্কোর ১ উইকেটে ১৮০। দুই ইনিংস মিলিয়ে এরই মধ্যে ২৫৪ রানের লিড পেয়ে গেছে নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর