,

উল্কার গতিতে ছুটছে লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : উল্কার গতিতে ছুটছে লিভারপুল। তুলে নিচ্ছে একের পর এক দুর্দান্ত জয়। এবার নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল অলরেডরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার অ্যানফিল্ডে নিউক্যাসলকে আতিথ্য দেয় লিভারপুল। শুরুতেই অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বাগতিকরা। ফলে সাফল্য পেতেও বিলম্ব হয়নি। ১১ মিনিটে জোরালো হাফ ভলিতে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন দেইয়ান লোভরেন। এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে প্রথমার্ধে আর গোলমুখ খুলতে পারেননি রেডরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সেই ঝাল মেটায় লিভারপুল। ৪৭ মিনিটে সফল স্পট কিকে নিশানাবাজিতে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ডি-বক্সে তাকে ফাউল করলে পেনাল্টি পান তারা। চলতি মৌসুমে লিগে এটি তার ১২তম গোল। এ নিয়ে এখন পর্যন্ত মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলস্কোরার তিনি।

ব্যবধান বাড়লে আরও ক্ষুরধার হয়ে ওঠে লিভারপুল। আক্রমণের গতি সচল থাকে তাদের। ফের গোল পেয়ে যান তারা। ৭৯ মিনিটে গোছাল আক্রমণে ব্যবধান বাড়ান জের্দান শাকিরি। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ডি-বক্সে বাড়ানো নিচু ক্রসে আলতো টোকায় বল ঠিকানায় পাঠান তিনি। এতে জয় একরকম নিশ্চিত হয়ে যায়।

এর রেস না কাটতেই আবার গোল হজম করতে হয় নিউক্যাসলকে। ৮৫ মিনিটে দুর্দান্ত হেডে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ফাবিনিয়ো। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করার আনন্দ নিয়ে মাঠ ছাড়েন জার্গেন ক্লপের শিষ্যরা। ১৯ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়ে লিভারপুল। ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর