,

আপনাদের জামাইকে জেতাতে হবে: মাশরাফির স্ত্রী

news-image

নিউজ ডেস্ক :  ‘আমি এ গ্রামের মেয়ে ও মাশরাফি আপনাদের জামাই। দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের জামাইকে জেতাতে হবে। মাশরাফি জয়ী হলে নতুন বছরে নড়াইলবাসীর জন্য নতুন উন্নয়নের সূর্য উঠবে।’

সোমবার লোহাগড়া উপজেলার বাবার বাড়ি ছত্রহাজারী এলাকায় গণসংযোগ করার সময় নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী স্ত্রী সুমনা হক সুমি এসব কথা বলেন।

মাশরাফির স্ত্রী বলেন, আপনাদের কাছে ভোট চাইতে আসব আমি কোনো দিন চিন্তাও করিনি। জননেত্রী শেখ হাসিনা মাশরাফিকে নৌকা প্রতীক দিয়েছেন। আর কয়েকটি দিন বাকি আছে নতুন বছরের। নতুন বছরে যে সূর্য উঠবে তা নড়াইলের উন্নয়নের সূর্য। অবহেলিত নড়াইল এই কথাটি যেন আর আমাদের শুনতে না হয়।

মাশরাফিপত্নী বলেন, আপনারা সবাই মাশরাফিকে চেনেন। তিনি যে জায়গায় ছিল, সেটি এমপি হওয়ার থেকে কম ছিল না। শুধু আপনাদের কথা ভেবে, নড়াইলের উন্নয়নের কথা ভেবে সে নির্বাচনে দাঁড়িয়েছে। তাই নড়াইলে উন্নয়নের স্বার্থে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সুমনা হক সুমি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার যে দায়িত্ব মাশরাফিকে দিয়েছেন, তিনি তা যথাযথভাবে পালন করবেন। আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করুন। আপনারা পাশে থেকে সহযোগিতা করে নড়াইলকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস