,

টাইগারদের নতুন বছরের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : পরিকল্পনা মতো জয়ে শেষ হলো না ২০১৮ সাল। উইন্ডিজদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে চলতি বছর শেষ হলো টাইগারদের। নতুন বছরে ওয়ানডে বিশ্বকাপসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ দিয়ে ব্যস্ত সময় কাটাবেন মাশরাফি-সাকিবরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা করে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে যেকোনো ম্যাচ বা সিরিজ খেলতে পারে।

নতুন বছরের প্রথম মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশি ক্রিকেটাররা। তবে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। সফরে কিউইদের বিপক্ষে টাইগাররা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। ২০ মার্চ শেষ হবে ওই সিরিজ। এরপর প্রায় এক মাসের বিরতি পাবে বাংলাদেশের ক্রিকেটাররা।

মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গে থাকবে উইন্ডিজ। সাত ম্যাচের ওয়ানডে এক কথায় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলবে মাশরাফি বাহিনী। এ সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপে যোগ দেবে তারা।

বিশ্বকাপ শেষে আবারও দুই মাসের বিরতি পাবে বাংলাদেশ। এরপর দেশের মাটিতে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। একই মাসে আফগানিস্তানের বিপক্ষে আছে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

নভেম্বরে আছে ভারত সফর। সেখানে বিরাট কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব-তামিমরা। বছরের একেবারে শেষের দিকে আছে শ্রীলংকা সফর। ডিসেম্বরের এই সিরিজে লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবেন স্টিভ রোডসের শিষ্যরা। আর এই সিরিজ দিয়েই ২০১৯ সাল শেষ করবে টাইগাররা।

তবে এর বাইরেও ম্যাচ বা সিরিজ থাকতে পারে। তবে তা বিসিবি নির্ধারন করবে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস