,

ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ। আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ৪-১ গোলে জেতে স্পেনের ক্লাবটি।

সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে হারিয়ে একই সঙ্গে সর্বোচ্চ চারবার এই শিরোপা জয়ের রেকর্ড গড়ে ফেললো ক্লাবটি। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তিনবার করে শিরোপা জয়ে ভাগাভাগি করে আসছিল রিয়াল।

ম্যাচের ১৪ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর দ্বিতীয় গোলের জন্য তাদের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলটি করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস।
৮৬তম মিনিটে হেডে ব্যবধান কমান জাপানিজ ডিফেন্ডার শিওতানি। তবে রিয়ালের জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি। এরপর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়াহিয়া নাদের।

এদিকে, দলের রেকর্ড সাফল্যের পথে ব্যক্তিগত এক রেকর্ড হয়েছে টনি ক্রুসের। প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন জার্মান এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে চারবার জেতার আগে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে একবার জিতেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস