,

বড়দিন আনন্দেই কাটাবেন মেসিরা

news-image

স্পোর্টস ডেস্ক : পরাজয়ের শঙ্কা ছিল না। তবে হারলেই বিপত্তি ঘটে যেত। বড় কিছু নয় যদিও—লা লিগায় শনিবারের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হেরে গেলে পয়েন্ট টেবিলের শীর্ষ জায়গাটি অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ভাগাভাগি করতে হতো কাতালানদের। ন্যু ক্যাম্পে সেটা হয়নি। বার্সেলোনা একাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। বড়দিনের ছুটি এখন নিশ্চিন্তে, ফুরফুরে মেজাজে কাটাবেন মেসিরা। এটা অনুমান করা যেতেই পারে।

ভালভার্দের শিষ্যরা বড়দিন কীভাবে কাটাবেন, সেটা এখনো জানা যায়নি। তবে নিজেদের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচটি হেসেখেলেই জিতেছেন তাঁরা। এই মৌসুমে মেসি ছুটছেন বুলেট ট্রেনের মতো করে। এ নিয়ে শেষ তিন ম্যাচেই গোল করেছেন ১৫টি। এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ডটা এই আর্জেন্টাইনের পকেটেই। তবে ম্যাচের প্রথম গোলটি করেন বার্সেলোনার ত্রাতা বনে যাওয়া ডেম্বেলে। প্রথম গোলটিও অবশ্য মেসির কল্যাণেই পেয়েছেন ডেম্বেলে। ম্যাচের দশম মিনিটে মেসির শট কোনোমতে ঠেকিয়ে দেন ভিগোর গোলরক্ষক। পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান ডেম্বেলে। লা লিগায় এই মৌসুমে বার্সেলোনার হয়ে ডেম্বেলের ৭ নম্বর গোলে শুরুতেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪৫তম মিনিটে জর্ডি আলবার বাড়ানো বল জালে জড়াতে কোনো সমস্যা হয়নি সাবেক ব্যালন ডি’অরজয়ী তারকার। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। মেসিও সুযোগ কাজে লাগাতে না পারলে স্কোরলাইন আর বাড়েনি।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস