,

প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে সুনাম ক্ষুণ্ন

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। একই দিনে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কারণেও সুনাম ক্ষুণ্ন হয়েছে দেশের। যেই আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় বেশ খানিক্ষণ খেলাও বন্ধ ছিল। শেষ পর্যন্ত অবিচারের শিকার হওয়া ক্যারিবীয়রা মাঠে ফিরে যেন খেলায়ও নিলেন প্রতিশোধ। ৫০ রানের জয়ে তারা যেন সমুচিত জবাবও দিল।

ম্যাচ পরিচালনায় অনফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশেরই দুজন। এর মধ্যে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন তানভীর হায়দার। ঘটনা চতুর্থ ওভারের শেষ বলে। ওশান টমাসের বলে লং অফে ক্যাচ দেন লিটন। আর সেই বলটিই নো দেন তিনি। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় টমাসের পা দাগ অতিক্রম করেনি।

ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেট সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ চাইলে আম্পায়ার তা নাকচ করে দেন। এ নিয়ে ক্যারিবীয় দলপতি ফোর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারির সঙ্গেও কথা বলেন। এতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দল। আর ফ্রি হিট পেয়ে পরের বলে ছক্কা আসে। একই ওভারে এমন আরেকটি বল তিনি নো দেন। যেখানে এক বল থেকে ১৩ রান আসে। এভাবে গুরুত্বপূর্ণ একটি উইকেট থেকে সফরকারীরা বঞ্চিত হয়। মাশুল গুনতে হয় রানেও।

এই দৃশ্য টিভিতে দেখেছে তাবৎ বিশ্ব। আর আম্পায়ারের কাছে অবিচারের শিকার হলেও প্রকৃতি যেন সুবিচার করে দিল ব্রাফেটদের সঙ্গে। কারণ ওই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের ইনিংসে হঠাৎ ধ্বস নামে। যেখান থেকে আর ম্যাচ বের করে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশ ১৪০ রানে অলআউট হয়। তাই ম্যাচ ৫০ রানে জিতে নেয় ক্যারিবীয়রা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর