,

বছরের শেষটা সুখর হলোনা বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজই ছিল চলতি পঞ্জিকা বর্ষে বাংলাদেশের শেষ সিরিজ। সেই সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। এতে বছরের শেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল স্বাগতিকরা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় তামিম রান আউট হলেও সৌম্যকে নিয়ে ভালোই খেলছিলেন লিটন দাস। তবে দলীয় ৬৫ রানে সৌম্য আউট হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে থাকে। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান সাকিব। আর এক রান যোগ হতেই ফিরেন মুশফিকও।

এরপর ৯৬ রানের মধ্যে আরো চার উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান মাহমুদউল্লাহ, লিটন দাস, আরিফুল হক ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এর মধ্যে লিটন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন। নবম উইকেটে মিরাজ ও আবু হায়দার রনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৯ রানে মিরাজ (১৯) আউট হলে সেই প্রতিরোধ ভাঙে। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ আউট হন। তাই ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। আবু হায়দার রনি ২২ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এভিন লুইস। এর মধ্যে ১৮ রানেই হাফসেঞ্চুরি পূর্ণ করন তিনি।

মাত্র ৪.৫ ওভারে ৭২ রানে ভেঙেছিল ওপেনিং জুটি। আর অষ্টম ওভারেই দলটি শত রান পেরিয়ে যায়। তবে লুইস আউট হওয়ার পর রানের সেই গতি আর থাকেনি। যে কারণে ১৯০ রানের মধ্যেই থামতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের অন্য ব্যাটসম্যানদের মধ্যে নিকোলাস পুরান ২৯ ও শাই হোপ করেন ২৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ তিনটি করে উইকেট।

চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়। ওয়ানডে সিরিজে সফরকারীরা হারে ২-১ ব্যবধানে। আর টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানের জয় দিয়ে শেষটা তারা রাঙিয়েই বিদায় নিল বাংলাদেশ থেকে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস